দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের বানারীপাড়ায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে এক যুবককে মারধর করে গলায় জুতার মালা পরিয়ে ঘোরানোর ঘটনা ঘটেছে। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের একতারহাট এলাকার গোপাল মার্কেটে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, সঞ্জিব রায় (২৭) নামে ওই যুবক বিশ্বনবীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ জনতা তাকে আটক করে মারধর করে এবং গলায় জুতার মালা পরিয়ে বাজার এলাকায় ঘোরায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, একপর্যায়ে সঞ্জিব রায় হাতজোড় করে সবার কাছে ক্ষমা চান। তিনি ভবিষ্যতে এ ধরনের মন্তব্য আর করবেন না বলে প্রতিশ্রুতি দেন এবং নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। পরে স্থানীয়রা তাকে তার বাবা শরৎ রায়ের কাছে হস্তান্তর করেন।
এ বিষয়ে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
যে আই